Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চালক ছাড়াই চলবে অটোমামা

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেসলা’-এর আদলে দেশে প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি তৈরিতে সক্ষম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গাড়িটির নাম রাখা হয়েছে ‘অটোমামা’। গাড়িটি একসঙ্গে তিন থেকে চারজন যাত্রী বহন করতে পারবে বলে জানিয়েছেন দলের প্রধান সিএসই বিভাগের শিক্ষার্থী মির্জা নিহাল বেগ।
দলটির দাবি, অটোমামা দেশের প্রথম সফল ‘লেভেল ২ অটোনোমাস ইলেকট্রনিক ভেসেল’। গাড়িটি দেশের রাস্তায় চলাচল উপযোগী ডেটাসেট দিয়ে তৈরি করা হয়েছে। এটি প্রাথমিকভাবে পাবলিক রাস্তায় চলাচলে সফল হয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যরা।
দলের প্রধান মির্জা নিহাল বেগ বলেন, ‘ক্যাম্পাসের যাতায়াতব্যবস্থা মাথায় রেখে আমরা এটি তৈরি করেছি। ভবিষ্যতে আমাদের লক্ষ্য এটা আরও উন্নত অর্থাৎ সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে ডেভেলপ করা।’ আর প্রজেক্ট সুপারভাইজার সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান বলেন, ‘চালকবিহীন গাড়ি অটোমামা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে পরিচালিত হবে।’

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর