Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রশ্নফাঁসে চবির সাংবাদিকতা বিভাগে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি

ডেস্ক সংবাদ

প্রশ্নফাঁসের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ঘটনায় ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিতের পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সাংবাদিকতা বিভাগে প্রশ্নফাঁসের বিষয়টি সামনে আসে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারীর কাছে ফাঁস হওয়া প্রশ্নসহ একটি চিঠি আসে।
পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন মিল পাওয়া যায়। এ ঘটনায় বিভাগীয় পরীক্ষা কমিটির সুপারিশে ওই কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রওশন আক্তার বলেন, পরীক্ষা কমিটির সুপারিশে আমরা পরীক্ষাটি স্থগিত করেছি। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বাংলানিউজকে বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেল ৫টায় জরুরি সিন্ডেকেট সভা আহ্বান করে ইতিমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে আছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর