Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

ডেস্ক সংবাদ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: প্রতিপক্ষকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলার মেয়েরা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ২৯ রানেই গুটিয়ে দিয়েছে। টাইগ্রেসরা জয় তুলে নিয়েছে ১২০ রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা করেছিল ১৪৯ রান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কুয়ালালামপুরে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে টাইগ্রেসরা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ফাহমিদা ছোয়া ও মোছা. ইভা দারুণ সূচনা এনে দেয় বাংলাদেশকে। ৫ ওভার ৪ বলের এই জুটিতে ওঠে ৪৫ রান। ফেরার আগে ছোয়া খেলেন ২৬ রানের ইনিংস। পাওয়ার প্লেতে বাংলাদেশ সংগ্রহ করে ৪৬ রান। এরপর তিনে নামা সুমাইয়া আক্তার সুবর্ণা ১ রানে বিদায় নেন। দলীয় ৫০ (৫৩) পার হওয়ার পর ব্যক্তিগত ১৯ রানে বিদায় নেন ওপেনার ইভা।
দ্রুত তিন উইকেট হারানো টাইগ্রেসরা কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ৮৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ বাকি পথটা পাড়ি দেয় জান্নাতুল মাওয়া ও সাদিয়া আক্তারের ব্যাটে। দলের পক্ষে মাওয়া খেলেন সর্বোচ্চ রানের ইনিংসটি। তিনি ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। তবে দলের পক্ষে সবচেয়ে কার্যকরী ইনিংসটি আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। তিনি ১৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ তোলে বাংলাদেশের মেয়েরা।
দেড়শ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার মেয়েরা ছিল আসা-যাওয়ার মিছিলে। তারা ১৪ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে মাত্র ২৯ রান তুলতে পারে। এর মধ্যে অতিরিক্ত রানই ছিল ১২! পুরো ইনিংসে বাউন্ডারি এসেছে মাত্র একটি।
দলটির পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে ওপেনার নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুনের ব্যাট থেকে। তিনি করেন ৫ রান! দলের পক্ষে একমাত্র বাউন্ডারি (ফোর) এসেছে তার ব্যাট থেকেই। স্বাগতিকদের তিন ব্যাটার ফিরেছেন শূন্য রানে, তিনজন ফিরেছেন এক রানে, দুইজন তিন রান করে ফিরেছেন। বাকি এক ব্যাটার অপরাজিত থাকেন ১ রানে।
বাংলাদেশের পক্ষে নিশিতা আক্তার নিশি ৩ ওভার ৫ বল করে ৩ রানে শিকার করেছেন পাঁচটি উইকেট। হাবিবা ইসলাম চার ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। আনিসা আক্তার চার ওভারে পাঁচ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তবে ফারজানা ইয়াসমিন তিন ওভারে ৮ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর