Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট জেলা স্টেডিয়ামে ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

ডেস্ক সংবাদ

সিলেট জেলা স্টেডিয়ামে ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলার ১৩টি উপজেলার ১৩টি কলেজ ও সিলেট সিটি কর্পোরেশনের ৩টি কলেজসহ ১৬টি কলেজের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.), সিলেট এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, অংশগ্রহণকারী কলেজসমূহের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার ফুটবল রেফারীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট ৩-০ গোলে শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল অ্যান্ড কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয়।
উক্ত টুর্নামেন্টের ১৯ জানুয়ারি ২০২৫ তারিখের ম্যাচসমূহের বিবরণ , ভেন্যু : সিলেট জেলা স্টেডিয়াম
১ম ম্যাচ (বেলা ১০.০০ টা) : গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট, সিলেট বনাম উত্তর বিশ^নাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ, বিশ^নাথ, সিলেট।
২য় ম্যাচ (বেলা ১২.০০ টা) : এম সি কলেজ সিলেট বনাম ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
৩য় ম্যাচ (বেলা ০২.০০ টা) : জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট বনাম সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট।
৪র্থ ম্যাচ (বেলা ০৩.৩০ টা) : কুড়ার বাজার কলেজ, বিয়ানীবাজার, সিলেট বনাম বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর