Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি

ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
Abul Hasnat

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কয়েস লোদী মহানগরের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, সম্প্রতি ‘মোহন লাল’ নামের এক ফেসবুক আইডি থেকে কয়েস লোদীকে অশালীন ও অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগে জিডি হয়েছে।

জিডিতে রেজাউল হাসান উল্লেখ করেছেন, ‘মোহন লাল’ ফেসবুক আইডি ছাড়াও নামে-বেনামে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। এ হুমকির কারণে তাঁর জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।

এ বিষয়ে রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক (গত রোববার প্রত্যাহার হওয়া) সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেক সিলগালা করেন ও নতুন দানবাক্স বসান। এ নিয়ে আমি একটা বক্তব্য দিই। বক্তব্যে বলি, স্বচ্ছতার স্বার্থে আয়-ব্যয়ের হিসাব হোক, এটা দরগাহ–সংশ্লিষ্ট অনেকেই চান। কিন্তু জেলা প্রশাসকের ডেকে সিলগালা করার সময় মোতায়াল্লি অথবা দরগাহ–সংশ্লিষ্ট কাউকে নিয়ে কাজটা করলে কৌশলগতভাবে ভালো হতো।’

রেজাউল হাসান আরও বলেন, ‘আমার বক্তব্যের পর একটা মহল উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। পরে জেলা প্রশাসক বদলি হলে ওই মহলটি বলার চেষ্টা করে, এটা আমি ঘটিয়েছি। এটা কোনো কথা? জেলা প্রশাসকের বদলির সঙ্গে আমার বক্তব্যের সম্পর্ক কী? মাজারকেন্দ্রিক কোনো বিষয়েও আমার ভূমিকা নেই। অথচ কয়েক দিন ধরে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। ইচ্ছাকৃতভাবেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে।’
Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর