Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

ডেস্ক সংবাদ

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠে গেল বাংলাদেশ। বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ার বাঙ্গিতে ১২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে স্কটল্যান্ড ১০৩ রানে থেমে যায়।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৫০ রানেই হারায় পাঁচটি উইকেট। সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা। তাদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপের ওপর ভর করেই বাংলাদেশ ১২১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায়।
জবাবে স্কটল্যান্ড ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মধ্যপর্যায়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে যায়। লেগ স্পিনার আনিসা আক্তার ২৫ রানে চার উইকেট নিয়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। বাংলাদেশ এখন সুপার সিক্স পর্বে দুটি ম্যাচ খেলবে, যেখানে সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর