Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় বৈধ নথি না থাকা এবং দেশটিতে অবৈধভাবে অবস্থান করার অপরাধে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের অভিযান চালিয়ে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বুকিত বিন্তাংয়ের জালান আলোরসহ এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ।
তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় বুধবার সন্ধ্যায় এই অভিযান শুরু হয়। অভিযানে ৬১ জন ইমিগ্রেশন পুলিশ এবং ৩০ জন ডিবিকেএলের কর্মকর্তা অংশ নেন।
অভিযানে আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিশর ও সুদান থেকে একজন করে নাগরিক রয়েছে।
আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দফতরে নিয়ে আসা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর