Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নতুন দায়িত্বে মিথিলা

ডেস্ক সংবাদ

শোবিজ জগতের নতুন তারকা খোঁজার রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিচারকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।
রিয়েলিটি শোতে বিচারক হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথিলা এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।
প্রতিযোগিতার একটি ছবি পোস্ট করে লেখেন, দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হও বড়পর্দার সুপারস্টার!
এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রতিযোগীরা গত ১০ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু করেন। ২৫ জানুয়ারি শেষ হয় সে প্রক্রিয়া।
‘দীপ্ত স্টার হান্ট’ শিরোনামের এ প্রতিযোগিতায় খুব শিগগিরই বাছাই করা প্রতিযোগিদের গ্রুমিং শুরু হবে। এরপর প্রতিযোগিদের থেকে খুঁজে নেয়া হবে সেরাকে।
রিয়েলিটি শোটি সম্পর্কে মিথিলা সংবাদমাধ্যমে বলেন, প্রতিযোগিতায় একজন বিচারকের দায়িত্ব পালন করবো। এ প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান। সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীন।
প্রসঙ্গত, আগামী দুই বছরের জন্য সেরা প্রতিযোগিদের দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ দেয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর