Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

৪৮ বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় মতবিনিময় সভা ও মেডিকেল ক্যাম্পেইন

ডেস্ক সংবাদ

৪৮ বিজিবি কর্তৃক গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় মতবিনিময় সভা এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপি সংলগ্ন স্থানে অদ্য ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ ১১৪৫-১৪০০ ঘটিকা পর্যন্ত সীমান্ত অপরাধ সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা এবং সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মতবিনিময় সভায় লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), উপজেলা নির্বাহী অফিসার, গোয়াইনঘাট, অফিসার ইনচার্জ (তদন্ত), গোয়াইনঘাট, চেয়ারম্যান, পশ্চিম জাফলং ইউপি, সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট প্রেসক্লাব, হেডম্যান, নকসিয়া পুঞ্জি, এছাড়াও জনপ্রতিনিধিগণ সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহস্রাধিক জনগণ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক, মোহাম্মদ ফারুক হোসেন, পিবিজিএম, ৪৮ বিজিবি অনুষ্ঠানটি পরিচালনা করেন।

মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে সকল বক্তাগণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলে সহমত পোষন করেন। এছাড়াও, মেডিকেল ক্যাম্পেইনে ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ, সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডাঃ আরাফাত ইসলাম, সিলেট সেন্ট্রাল জেল হাসপাতালের মাধ্যমে সীমান্তবর্তী সহস্রাধিক মানুষের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অধিনায়ক, ৪৮ বিজিবি বলেন দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে জুলাই ২০২৪ হতে জানুয়ারি ২০২৫, এই ০৭ মাসে ৪৮ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যক ১৩৯ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। সকলকে আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান। সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী বলে তিনি আশাব্যাক্ত করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর