Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সালমানের সঙ্গে বিয়ে, সন্তান প্রসঙ্গে মুখ খুললেন আমিশা

ডেস্ক সংবাদ

বলিউড মেগাস্টার সালমান খানকে বিয়ে ও তার সন্তান জন্ম দেয়া প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। জানিয়েছেন, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এক ভক্ত আমিশাকে অনুরোধ করে বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খান ও আপনি (আমিশা প্যাটেল) দুজনেই অবিবাহিত। তাই যোগ্য পাত্র সালমানের উপযুক্ত পাত্রী আপনি। আপনারা দেখতেও দুজন সুন্দর। তাই পৃথিবীতে সুন্দর সন্তান জন্ম দেয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত।
ভক্তের এমন অনুরোধ শোনার পর খানিকটা হেসে আমিশা বলেন, বিয়ের জন্য এটা আসলেই দারুণ কারণ। আসলে সুন্দরদের একসঙ্গে দেখতে সবাই পছন্দ করেন।
আমিশা আরও বলেন, সালমান এখনও বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। সালমানের সঙ্গে বিয়ের সম্ভাবনা আছে কিনা আমি জানি না। তবে আপনারা কী চান? আমরা বিয়ে করি নাকি একসঙ্গে কোনো সিনেমায় জুটি গড়ি?
এরপরই আমিশা বলেন, মনের মতো পাত্র না পাওয়ায় বিয়ে করছি না। তবে আমি বিয়ে করতে চাই। বিয়ের জন্য আমি কবে থেকেই প্রস্তুত।
সালমান ও আমিশাকে একবারই পর্দায় জুটি গড়তে দেখা গেছে। ২০০২ সালে ‘ইয়ে হ্যায় জলওয়া’-তে মিষ্টি রোমান্টিক জুটি হিসেবে ধরা দিয়েছিলেন এ দুই বলিউড তারকা।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর