Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে অভিনব কায়দায় অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

ডেস্ক সংবাদ

সিলেটের দক্ষিণ সুরমায় এক ব্যক্তির কাছ থেকে প্রতারক চক্র বিকাশের মাধ্যমে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ওই ব্যক্তির প্রবাসী ভাই বিদেশে ইমিগ্রেশনে বিপদে পড়েছেন উল্লেখ করে দুটি বিকাশ নাম্বারে এই টাকা নিয়ে নেয় প্রতারক চক্র।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ ঘটনা ঘটে।
পরে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার আদিত্যপুর গ্রামের সামসাদ মিয়ার ছেলে আজিজুর রহমান যুক্তরাজ্যে থাকেন। তবে সেখানে তিনি আছেন নাগরিকত্ব জটিলতায়। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রবাসী আজিজুর রহমানের ফোন থেকে তার মায়ের ফোনে ক্ষুদেবার্তা আসে এই মর্মে যে- আজিজ যুক্তরাজ্যের ইমিগ্রেশনে আটকা পড়েছেন, বাংলাদেশের ৫০ হাজার টাকা দিলে তিনি ছাড়া পাবেন। তা না হলে আজিজকে সে দেশে জেলে পাঠানো হবে।
এমন ক্ষুদেবার্তা পেয়ে দেশে থাকা ছেলে আমিনুর রহমানকে টাকা পাঠাতে তাগাদা দেন তিনি। পরে আমিনুর রহমান নাজিরবাজারে গিয়ে একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেওয়া দুটি নাম্বারে ৪৯ হাজার টাকা পাঠান। কিন্তু ঘণ্টাখানেক পর তার প্রবাসী ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ হলে জানতে পারেন- সেখানে তার কোনো সমস্যা হয়নি।
তৎক্ষণাৎ প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই ফাইমুর রহমান বলেন- তদন্তকাজ কিছুটা এগিয়েছে। আশা করি অভিযুক্তরা ধরা পড়বে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর