Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

ডেস্ক সংবাদ

কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন।
নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালের দিকে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে সংঘ‌র্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হন। হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমাণ ২০ শতাংশ। প্রতি বছর এই খাস জমিটি ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম- এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়ে‌ছেন। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে। পাশাপাশি পুলিশের অভিযানও চলমান রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর