Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এক মঞ্চে ওসি, আ.লীগ-বিএনপি নেতারা

ডেস্ক সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল থানার ওসি, আওয়ামী লীগ নেতা ও বিএনপির নেতাকর্মীদের। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মঞ্চে বসে থাকতে দেখা গেছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বুল হোসেনকে। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার জেকে পোল্লাডাঙ্গা ক্যাম্প সংলগ্ন মাঠে পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদের আয়োজনে ‘স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলার সভাপতি হিসেবে খেলার উদ্বোধন করেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলদলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক (চুটু) ও জে কে পোল্লাডাঙ্গা সীমান্ত ফাঁড়ি কোম্পানি কমান্ডার মো. আবু হানিফ।
এ সময় যুবদল নেতা সামিরুল ইসলাম গাজীর সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান (মাস্টার), সাংগঠনিক সম্পাদক মো. রাব্বুল হোসেন, দলদলী আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সামিরুল ইসলাম গাজী বলেন, ‘খেলা মানে আনন্দ। দলমত নির্বিশেষে এ টুর্নামেনটিকে শেষ করার জন্য অনুরোধ করছি। এখন কোনো দলীয় সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার, তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা সার্বিক সহযোগিতা করে এ টুর্নামেন্টকে উঠানোর জন্য সুযোগ দেবেন।’
উদ্বোধনী খেলার সভাপতির বক্তব্যে ওসি মো. শাহিনুর রহমান বলেন, ‘বর্তমানে যুব সমাজ মাদকের মতো মোবাইলে আসক্ত হয়ে গেছে। তারা মোবাইলে গেমস খেলে। আমরা এমন খেলা খেলবো যে শরীরের ঘাম ঝরবে।’
উদ্বোধনী খেলার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়াতে গেলে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। মো. মেহেদী হাসান বাইজিদ নামে একজন ভিডিও পোস্ট করেন। তার পোস্টের মন্তব্যে মো. মুনসুর আলী লেখেন, ‘ধন্যবাদ কাকু তোমাদেরকে টুর্নামেন্টের কমিটিকে বিএনপি ও আওয়ামী লীগ মিলে তোমরা খেলাটাকে পরিচালনা করছো।’
রিপ্লাই মন্তব্যে সামিরুল ইসলাম গাজী বলেন, ‘আমাদের পোল্লাডাঙ্গাতে কোনো দিন দলীয়ভাবে খেলা ছাড়া হয় না, বুঝতে পারলেন ভাই।’
শাহাজামাল খান মন্তব্য করেছেন, ‘ভোলাহাটেও তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন হলো। কাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবো সেটাই চিন্তায় পড়ে গেলাম। উনাদের না পুনর্বাসনকারীদের!’ তবে অনেককে শুভ কামনা জানিয়ে মন্তব্য করতে দেখা গেছে।’
মো. মিনহাজ মন্তব্য করেন, ‘দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে থাকায় সবার জন্য ভালো, এগিয়ে যাও পোলাডাঙ্গা।’
এদিকে বক্তব্য জানতে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমানের মুঠোফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর