Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আসন্ন রমজানে ওমরা পালনকারীদের বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সৌদি

ডেস্ক সংবাদ

পবিত্র মক্কা নগরীতে রমজান মাসকে সামনে রেখে ওমরা পালনকারীদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সৌদি। ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে আগত মুসল্লিদের জন্য এখন থেকেই সৌদি কর্তৃপক্ষ নির্ধারিত গেট ব্যবহারের নির্দেশনা দিয়েছে।
অথরিটি জানিয়েছে, ওমরা পালনকারীদের জন্য বিশেষভাবে নির্ধারিত গেটগুলোর মধ্যে রয়েছে কিং ফাহাদ গেট (নং ৭৯), আজিয়াদ গেট (নং ৩), ওমরা গেট (নং ৬২)। এই গেটগুলো ব্যবহার করলে মুসল্লিরা সহজেই তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন।
এছাড়া, মসজিদুল হারামের মাতাফ (তাওয়াফ চত্বর) ও সাঈ এলাকায় সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে নির্ধারিত নির্গমন পথও নির্ধারণ করা হয়েছে। গ্রাউন্ড ও প্রথম তলা থেকে আল শাবিকা, আজিয়াদ, এবং আল আব্বাস ব্রিজের মাধ্যমে বের হওয়া যাবে।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করতে আসবেন। এ কারণে গত বছরের জুন মাসে হজ শেষ হওয়ার পর থেকেই নতুন ওমরা মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে।
এ বছর পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। এর ফলে ওমরাহ পালনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এজন্য এখন থেকেই সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। সূত্র: জিনিউজ

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর