Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, ১ বাংলাদেশি নিহত

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে তিনটি গাড়ির সংঘর্ষের ফলে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সেলাঙ্গর হুলু সেলাঙ্গর জেলার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন ডিভিশনের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি জানান, খবর পাওয়ার পর বুকিত সেন্টোসা ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশন, কুয়ালা কুবুর ভারু এবং তানজুং মালিম থেকে ২১ জন দমকলকর্মী ও কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়।

অবশ্য, সংঘর্ষে একটি ট্রেলার, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ি জড়িত ছিল। দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশি মারা যান। ঘটনাস্থলে এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে তার বয়স ৩০ বছর বলে জানানো হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এছাড়া, লরিতে থাকা একজন গুরুতর আহত হয়েছেন, যার বয়স ৫১ বছর, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া, এক ট্রাকচালকও আহত হয়েছেন, যার বয়স ২৬ বছর। টয়োটা গাড়িতে থাকা দুইজনও আহত হয়েছেন, তাদের বয়স যথাক্রমে ৫২ ও ১৮ বছর।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর