Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মেট গালায় নজর কাড়বেন অন্তঃসত্ত্বা কিয়ারা!

ডেস্ক সংবাদ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি এবার অংশ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন শো ‘মেট গালা’তে। হবু মা কিয়ারা এই গালায় অংশগ্রহণের মাধ্যমে নতুন এক অভিষেক ঘটাতে যাচ্ছেন। উল্লেখ্য, গত বছর কিয়ারা কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনেও অংশ নিয়েছিলেন, তখন তার পরনে ছিল কালো এবং গোলাপি গাউন। কিয়ারা আদভানি সবসময়ই তার স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত, যা দর্শকদের নজর কাড়ে।

তার অনুরাগী সংখ্যা নেহায়েত কম নয়, আর কিয়ারা মেট গালায় অংশগ্রহণের খবর শোনার পর তার অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

২০২০ সালে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় কিয়ারার। ২০২৩ সালে রাজস্থানে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে হয়। কিয়ারার বিয়ের ভিডিও এখনও সামাজিকমাধ্যমে অনেকের কাছে স্মরণীয় হয়ে আছে।

গেল ফেব্রুয়ারিতে কিয়ারা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। এবং এবার তিনি প্রেগন্যান্ট অবস্থায় মেট গালায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারা আদভানি।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর