Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

খুতবায় ইসরাইলের সমালোচনা, আল-আকসার ইমামকে ৭ দিনের নিষেধাজ্ঞা

ডেস্ক সংবাদ

জুমার নামাজের খুতবায় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গণহত্যা নিয়ে সমালোচনা করায় মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আল-আকসার ইমাম শেখ মুহম্মদ সেলিমের ওপর ৭ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।
শনিবার ওয়াফা নিউজের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই ৭ দিন শেখ মুহম্মদ সেলিম আল-আকসা চত্বরে প্রবেশ করতে পারবেন না। যদি করেন, তাহলে তাকে গ্রেফতার করা হবে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজে খুতবায় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরতার তীব্র নিন্দা জানান আল-আকসার ইমাম। নামাজ শেষে বের হওয়ার সময় আল-আকসার একটি ফটক থেকে শেখ মুহম্মদ সেলিমকে আটক করে ইসরাইলি পুলিশ।
পরে অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি পুলিশ কেন্দ্রে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেয়া হয়। একই সঙ্গে আল-আকসায় প্রবেশে তার ওপর ৭ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়।
আল-আকসা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইসলামিক এনডৌমেন্ট ডিপার্টমেন্ট নামের একটি দফতর। ইসরাইলের সরকারের অধীন এই দফতরের এক কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে।
এর আগে আল-আকসার আরেক ইমাম শেখ একরিমা সাবরিকে মসজিদ চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরাইল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি দখলদারিত্ব নীতির সমালোচনাই ছিল একরিমা সাবরির একমাত্র অপরাধ।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর