Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রয়াত নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা

ডেস্ক সংবাদ

চিরবিদায় নিলেন লাতিন আমেরিকার কিংবদন্তি সাহিত্যিক এবং নোবেলজয়ী লেখক মারিও বার্গাস য়োসা। পেরুর এই প্রখ্যাত লেখক রোববার (১৩ এপ্রিল) স্থানীয় সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

লেখকের বড় ছেলে আলভারো বার্গাস য়োসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) একটি বার্তায় জানান, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস য়োসা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। শেষ মুহূর্তে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।”

সাহিত্যজগতে সত্তর দশকে তিনি হয়ে উঠেছিলেন লাতিন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন। তার মৃত্যুতে অনেকেই মনে করছেন, লাতিন সাহিত্যের গৌরবময় ‘বুম’ যুগের একটি উজ্জ্বল অধ্যায় শেষ হয়ে গেল।

১৯৬০ সালে প্রকাশিত উপন্যাস The Time of the Hero দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন মারিও বার্গাস য়োসা। এরপর একের পর এক কালজয়ী রচনা উপহার দিয়েছেন পাঠকদের। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে The Green House, Aunt Julia and the Scriptwriter, Death in the Andes, The War of the End of the World এবং The Feast of the Goat

১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন, যা তাকে এনে দেয় বিশ্বজুড়ে পাঠকপ্রিয়তা ও মর্যাদা। এরপর ১৯৯৫ সালে তিনি লাভ করেন স্পেনের সর্বোচ্চ সাহিত্য সম্মান সারভান্তেস পুরস্কার

মারিও বার্গাস য়োসার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পেরু সরকার। সোমবার (১৪ এপ্রিল) দেশজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ভবন ও স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর