Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মুগদায় মারকাযুল ফুরকানের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজধানীর মুগদা বিশ্বরোডে এক বিশাল বিক্ষোভ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এই মানবিক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার।

সকাল ৯টায় শুরু হওয়া এই কর্মসূচিতে প্রতিষ্ঠানটির সকল শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানানো হয়—ফিলিস্তিনিদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর।

সমাবেশে বক্তব্য রাখেন মারকাযুল ফুরকানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ। তিনি বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো সাধারণ সংঘর্ষ নয়, এটি একটি পরিকল্পিত গণহত্যা। নারী, শিশু, বৃদ্ধ—কেউই রেহাই পাচ্ছে না। এই বর্বরতা মানবতার বিরুদ্ধে চরম হুমকি। আমরা ঈমান, ভ্রাতৃত্ব ও ন্যায়বোধ থেকেই এই প্রতিবাদ করছি।”

তিনি আরও বলেন, “এই সমাবেশ শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি চেতনা জাগ্রত করার ডাক। আমাদের শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সাহসিকতার শিক্ষা দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

সমাবেশ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয় ‘ঈমানের তাগিদে’ ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর