Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিসিবিতে দুদকের অভিযান, টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে মাঠে নেমেছে দুদক

ডেস্ক সংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে দুদকের একটি তদন্ত দল বিসিবির মিরপুর কার্যালয়ে উপস্থিত হয়। দলটি বিপিএলের টিকিট বিক্রিতে সম্ভাব্য কালোবাজারি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করেন।

দুদকের এক কর্মকর্তা জানান, তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে বোর্ডের আর্থিক লেনদেন, আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং টিকিট বিক্রির প্রকৃত হিসাব বিশ্লেষণ করা হচ্ছে। এই তদন্তের মাধ্যমে কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত এবং কারা এতে লাভবান হয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, দুদক একটি স্বাধীন ও সরকারি তদন্ত সংস্থা হিসেবে যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত চালাতে পারে।

এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও কিছু অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। তার সময়কার কিছু আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর