Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জিম্বাবুয়ে সিরিজের আগে সিলেটে সিনেমা দেখলেন শান্ত-মিরাজরা

ডেস্ক সংবাদ

২০ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে সিলেটে চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। টানা দুই দিন প্রস্তুতির পর বৃহস্পতিবার ছিল বিশ্রামের দিন। এই ছুটির দিনকে স্মরণীয় করে তুলতেই ক্রিকেটাররা বেছে নিলেন একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা।

সিলেটের গ্র্যান্ড হোটেলের নিজস্ব মুভি থিয়েটারে তারা উপভোগ করেন শাকিব খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বরবাদ’। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে ও দলের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে।

একটি ছবিতে দেখা যায়—হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, স্পিন কোচ সোহেল ইসলাম, কম্পিউটার অ্যানালিস্ট শাওন এবং টিম ম্যানেজার নাফিস ইকবাল—সবাই মিলে সিনেমা উপভোগ করছেন।

টিম ম্যানেজমেন্টের মতে, অনুশীলনের পাশাপাশি মানসিক সতেজতাও খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় ভূমিকা রাখে। তাই টিম ডিনার, দলীয় ভ্রমণ বা সিনেমা দেখার মতো আয়োজনে দলের মধ্যে বন্ধন দৃঢ় হয় এবং মানসিক চাপও অনেকটা কমে।

এদিকে দুপুরের আগেই সিলেটে পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে দল। অধিনায়ক ক্রেইগ এরভিন, শন উইলিয়ামসসহ অন্যান্য ক্রিকেটাররা শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকেই অনুশীলনে নামবেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর