Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ: ট্রফি উন্মোচন

ডেস্ক সংবাদ

সিলেটে বসছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম পর্ব। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।
এরই অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) দুই দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই আন্তর্জাতিক ক্রিকেটে সমানতালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স এবং দর্শকদের আগ্রহে ভাটা পড়ায় সিরিজটি নিয়ে উন্মাদনা তুলনামূলক কম। এমনকি কোনো বেসরকারি সম্প্রচার সংস্থা সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এগিয়ে এসে সিরিজটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।

দর্শকদের মাঠে টানতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তুলনামূলকভাবে কম। সর্বনিম্ন ৫০ টাকা মূল্যের টিকিটে শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারির (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এলাকায় বসে খেলা উপভোগ করা যাবে। ক্লাব হাউসের টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা, আর ইস্টার্ন গ্যালারির ২ নম্বর গেটের টিকিট পাওয়া যাবে ১৫০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম ম্যাচ শেষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর