Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আজ থেকে শুরু ২০২৫ সালের হজ ফ্লাইট, প্রথম দিনে যাচ্ছেন ৪১৯ জন

ডেস্ক সংবাদ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ (সোমবার, ২৮ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিট থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন, যার মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সরকারি পর্যায়ে হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ১১২ জন গাইড এবং বেসরকারি পর্যায়ে থাকবেন ১ হাজার ৭৪৩ জন গাইড। এছাড়া ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের ধর্মীয় দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা করবেন।

ঢাকার আশকোনা হজ ক্যাম্পের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, এবারের হজ ব্যবস্থাপনায় বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এবার প্রথমবারের মতো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে, যা হজযাত্রীদের ভ্রমণকে আরও নির্বিঘ্ন করবে।

এ বছর হজ যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও সাউদিয়া ও নাস এয়ারলাইনস অংশ নিচ্ছে। ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন ও শেষ হবে ১০ জুলাই।

হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি ফ্লাইট, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি। ফিরতি ফ্লাইটেও থাকবে একই তিনটি এয়ারলাইনের সক্রিয় অংশগ্রহণ।

চলতি বছর হজযাত্রীদের নগদ টাকা বহন করতে হবে না—তাদের দেওয়া হবে একটি ডেবিট কার্ড। এছাড়া থাকছে কম খরচে রোমিং সুবিধা এবং হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে লাগেজ ট্র্যাকিংয়ের সুবিধাও।

হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিতে আজ উদ্বোধন করা হবে ‘ই-হজ বিডি’ নামের একটি অ্যাপ, যা হজযাত্রীদের নানা তথ্য ও সেবা দিতে সহায়তা করবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর