Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

ডেস্ক সংবাদ

কক্সবাজার জেলা ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করতে একটি বিস্তৃত প্রকল্পের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)কে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

এ বিষয়ে ২৮ এপ্রিল ঢাকার জাপান দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো প্রকল্পটির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কক্সবাজার ও ভাসানচরের প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় এই প্রকল্পের আওতায় সহায়তা পাবে।

এই প্রকল্পের মাধ্যমে সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এর পাশাপাশি ভাসানচরে শরণার্থীদের জীবিকা নির্বাহ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সুরক্ষা পরিষেবা নিশ্চিত করা হবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি বলেন, ‘‘জাপান সরকারের সহায়তায় এই প্রকল্প রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে।’’ তিনি আরও বলেন, ‘‘কক্সবাজার ক্যাম্পে আমার প্রথম সফরের পরেই এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত।’’

তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প কক্সবাজার এবং ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে এবং জাপান সংকটের টেকসই সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর