Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আদানির বিদ্যুৎ চুক্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকি, অনুসন্ধানে দুদক

ডেস্ক সংবাদ

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ আমদানির এই চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন আহমদ কায়কাউস, যিনি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে এনবিআরের অনুমোদন ছাড়াই আদানি গ্রুপকে শুল্ক ও কর ছাড় সুবিধা দিয়েছেন, যার ফলে সরকার সাড়ে চার হাজার কোটি টাকার রাজস্ব হারায়।

দুদক মহাপরিচালক বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তদন্ত। আমরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছি। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

উল্লেখ্য, বিদ্যুৎ আমদানির এই প্রকল্পটি বাংলাদেশে বহুল আলোচিত ও সমালোচিত। শুরু থেকেই চুক্তির স্বচ্ছতা ও অর্থনৈতিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ, জ্বালানি বিশেষজ্ঞ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর