Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ার কুয়ালা সেলাঙ্গরের বেস্তারি জয়া এলাকায় একটি পামওয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণে বাংলাদেশিসহ চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (৩ মে) সকাল ৮টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার জানান, পানি গরম করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

দগ্ধদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন নেপালি এবং একজন স্থানীয় শ্রমিক রয়েছেন। তাঁদের বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে। পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

আহতদের তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে পুলিশ।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?

সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি

পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর

ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি

এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর