Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান

ডেস্ক সংবাদ

চলে গেলেন আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, ডিফেন্ডার লুইস গালভান। সোমবার (মে) ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোবার রেইনা ফাবিওলা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন গালভান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএফএ এক বিবৃতিতে জানায়, “এই কঠিন সময়ে আমরা লুইস গালভানের পরিবার ঘনিষ্ঠদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

গালভান ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সেন্টার-ব্যাক পজিশনে খেলেছিলেন। সেই টুর্নামেন্টে বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। গালভান ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপেও জাতীয় দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি মোট ৩৪টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে।

ক্লাব ক্যারিয়ার শুরু হয় ১৯৭০ সালে, আর্জেন্টিনার তালেরেস দে কর্দোবা ক্লাবে। সেখানে একটানা ১৯৮২ সাল পর্যন্ত খেলার পর বলিভিয়ার ক্লাব বলিভারে যোগ দেন। পরে ১৯৮৬ সালে আবার তালেরেসে ফিরে আসেন। দুই দফায় ক্লাবটির হয়ে তিনি ৫০৩টি ম্যাচ খেলেছেন, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর