Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে মসজিদ পরিষ্কারের শর্তে এক আসামির জামিন

ডেস্ক সংবাদ

সিলেটে ব্যতিক্রমী শর্তে জামিন পেয়েছেন সাদ্দাম হোসেন নামে এক আসামি। আদালতের নির্দেশে তাকে ৫০টি গাছ লাগিয়ে নিয়মিত যত্ন নিতে হবে, নিয়মিত নামাজ আদায় করতে হবে এবং প্রতি শুক্রবার মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে।

এছাড়াও, তাকে আমপারা থেকে ১০টি সূরা অর্থসহ মুখস্থ করতে হবে এবং রাসুল (স.)-এর জীবনী পড়তে হবে—না পারলে শুনতে হবে। এসব শর্ত মেনে চলার অঙ্গীকারে আদালতে একটি বন্ডে স্বাক্ষর নিয়ে তাকে জামিন দেওয়া হয়।

সোমবার (মে) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ আদালত) এই আদেশ দেন। বন্ড সম্পাদনের দায়িত্বে থাকা আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করেন।

সাদ্দাম হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিলেটের বিয়ানীবাজারে থাকেন। জামিনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ভুল পথে ছিলাম, এখন ভালো পথে ফিরতে চাই।”

আদালতের আদেশ অনুযায়ী, আগামী এক বছর তিনি প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকবেন এবং নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এই সময়ের মধ্যে কোনো অপরাধ করা যাবে না, মাদক থেকে দূরে থাকতে হবে, এবং পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর