Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আজ বিশ্ব মা দিবস

ডেস্ক সংবাদ

মা’—পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ। এই অমূল্য সম্পর্ককে সম্মান জানাতেই প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘মা দিবস’।

এই দিনটির সূচনা হয় ১৯০৮ সালে, যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায়। আন্না জার্ভিস নামে এক নারী তাঁর প্রয়াত মায়ের স্মৃতিতে প্রথমবারের মতো আয়োজন করেন মা দিবস। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে।

মা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় মাতৃত্বের অপরিসীম ত্যাগ ভালোবাসা। মা-সেই মানুষ, যিনি নিঃস্বার্থভাবে সন্তানের জন্য সব কিছু উজাড় করে দেন। এই দিনটি তাই মা’কে কৃতজ্ঞতা জানানোর, তাঁর পাশে থাকার এবং তাঁর প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ সুযোগ।

আজকের দিনে আপনি মায়ের জন্য বিশেষ কোনো রান্না করতে পারেন, সময় কাটাতে পারেন তাঁর সঙ্গে। আর যদি দূরে থাকেন, অন্তত একটি ফোন কল তো করাই যায়—শুধু এই জানিয়ে যে, আপনি তাঁকে ভালোবাসেন।

যদিও মা’কে ভালোবাসার জন্য একটি নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না—প্রতিদিনই হওয়া উচিত মা দিবস। তবুও, এই বিশেষ দিনটি আমাদের ভালোবাসাকে আরেকটু গভীরভাবে প্রকাশ করার সুযোগ করে দেয়।

বিশ্ব মা দিবসে আমরা প্রত্যাশা করি—সব মা যেন ভালো থাকেন, সুখে থাকেন। কারণ তাঁরাই আমাদের জীবনের প্রকৃত আশ্রয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর