Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ঘূর্ণিঝড় ‘শক্তি’র শঙ্কা, মে মাসের শেষ দিকে আঘাত হানতে পারে

ডেস্ক সংবাদ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৩ থেকে ২৮ মেমধ্যে এটি ঘনীভূত হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ

তিনি রোববার (১১ মে) তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলমধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।

ঘূর্ণিঝড়টি এখনো সৃষ্টি হয়নি, তবে বঙ্গোপসাগরে ঝড় সৃষ্টির মতো পরিবেশ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন পলাশ। তিনি বলেন, “পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া এখন কেবল সময়ের ব্যাপার।”

ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম ‘শক্তি’, যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনো ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়ে কোনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে তারা বিষয়টি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজন হলে সময়মতো সতর্কবার্তা দেওয়া হবে।

বিশেষজ্ঞরা উপকূলীয় এলাকার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর