Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনে ভয়াবহ আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু, একজন গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

উত্তর-পশ্চিম লন্ডনের ব্রেন্টের স্টোনব্রিজ এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫, ৮ ও ৪ বছর বয়সী তিন শিশু এবং ৪৩ বছর বয়সী এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানায়, আগুন লাগার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

লন্ডন ফায়ার ব্রিগেড রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চারজনকেই ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস আরও দুইজন আহতকে হাসপাতালে ভর্তি করেছে।

মেট্রোপলিটন পুলিশের স্থানীয় টিমের সুপারিনটেনডেন্ট স্টিভ অ্যালেন এক বিবৃতিতে বলেন,

“এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমাদের সমবেদনা নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট সবার প্রতি। আমরা আগুনের উৎস ও কারণ শনাক্তে লন্ডন ফায়ার ব্রিগেডের তদন্তকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করছি।”

তিনি আরও জানান,

“শনিবারজুড়ে জরুরি পরিষেবার সদস্যরা এলাকায় উপস্থিত থাকবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর