Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলা, আহত ৬

ডেস্ক সংবাদ

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার দাওধারা কাটাবন এলাকায়। আহতদের মধ্যে রয়েছেন—সাংবাদিক জাহিদুল খান সৌরভ, বাবু চক্রবর্তী, নাঈম ইসলাম ও শাহরিয়ার শাকির।

স্থানীয় সূত্রে জানা গেছে, গারো পাহাড়ঘেরা বনভূমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের একটি পরিকল্পনার বিরুদ্ধে বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে এলাকা পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি জানান, বনাঞ্চলে কোনো পর্যটন কেন্দ্র গড়ে তোলা যাবে না এবং সেখানে হাতির জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এই ঘোষণার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুই পক্ষ উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিতরা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়।

হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর