Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কঠোর নিরাপত্তার মধ্যেও সচিবালয়ে বিক্ষোভ-অবস্থা

ডেস্ক সংবাদ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে পরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ভবনের সামনে জড়ো হন।

বিক্ষোভের ফলে সচিবালয় কার্যত অচল হয়ে পড়েছে। কাজ ফেলে নেমে আসা কর্মচারীরা আন্দোলনে অংশ নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের ভেতরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বাইরে পুলিশের পাশাপাশি সোয়াত টিমও দায়িত্ব পালন করছে।

সচিবালয়ে বিশৃঙ্খলা রোধে মঙ্গলবার সকাল থেকেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যেখানে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় মামলা ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে এতবড় সংখ্যায় দলমত নির্বিশেষে একত্রিত হওয়ার নজির বিরল। তারা এককফভাবে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর