Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ নেতাকর্মীদের ঢল

ডেস্ক সংবাদ

বুধবার (২৮ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশ। তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাসহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন।

সকাল থেকেই মিছিল, দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। অংশগ্রহণকারীদের প্রাণচাঞ্চল্যে রাজপথ হয়ে ওঠে উৎসবমুখর।

সমাবেশকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বক্তারা বলেন, তরুণদের মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার সংকুচিত হয়ে পড়েছে। এই সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের দাবি তুলে ধরছেন।

আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তরুণদের রাষ্ট্রচিন্তায় সম্পৃক্ত করার একটি নীতিগত প্রচেষ্টা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এই সমাবেশ ঢাকায় অনুষ্ঠিত ধারাবাহিক কর্মসূচির শেষ আয়োজন। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর