Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ফের পুশইন, আটক ৮০

ডেস্ক সংবাদ

সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে ৩২ জনকে পুশইন করা হয়। এর কিছুক্ষণ পর মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। একই রাতে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১২ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়।

আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। তাদের পরিচয় যাচাই চলছে এবং যাচাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

এর আগে ১৪, ২৪ ও ২৫ মে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও কয়েক দফায় মোট ৬৯ জনকে পুশইন করা হয়েছিল।

বিজিবি জানায়, পুশইন প্রতিরোধ, সীমান্ত অপরাধ দমন এবং নিরাপত্তা জোরদারে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর