Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইংল্যান্ডে তিন দশক পর নতুন জলাধার নির্মাণে অনুমোদন

ডেস্ক সংবাদ

৩০ বছরের বেশি সময় পর ইংল্যান্ডে প্রথমবারের মতো দুটি নতুন জলাধার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ব অ্যাংলিয়া ও লিংকনশায়ারের এই প্রকল্পগুলোকে “জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ” ঘোষণা করেছেন পরিবেশমন্ত্রী স্টিভ রিড।

জলাধারের অভাব, জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে দেশটি ভয়াবহ জলসংকটের মুখোমুখি। সরকার জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ইংল্যান্ডে দৈনিক ৫ বিলিয়ন লিটার পানির ঘাটতি হতে পারে।

নতুন প্রকল্পের আওতায় লিংকনশায়ারে ২০৪০ সালের মধ্যে নির্মিতব্য জলাধার প্রতিদিন ১৬৬ মিলিয়ন লিটার পানি ৫ লাখ বাড়িতে সরবরাহ করবে। আর ফেনস অঞ্চলে ক্যামব্রিজ ওয়াটারের অংশীদারিত্বে গঠিত জলাধারটি ২০৩৬ সালের মধ্যে সম্পন্ন হয়ে ২.৫ লাখ বাড়িতে প্রতিদিন ৮৭ মিলিয়ন লিটার পানি সরবরাহ করবে।

পানিমন্ত্রী এমা হার্ডি জানান, “আমরা নির্মাণে বাধা নয়, বরং গতি আনতে চাই। এই পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের পানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং নতুন বাড়ি নির্মাণের পথ খুলে দেবে।”

অফওয়াটের প্রধান নির্বাহী ডেভিড ব্ল্যাক বলেন, এই উদ্যোগ ব্রিটেনের ইতিহাসে জল অবকাঠামোর সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। আগামী বছরগুলিতে আরও সাতটি জলাধার অক্সফোর্ডশায়ার, সমারসেট, সাফোক, কেন্ট, পূর্ব সাসেক্স, পশ্চিম মিডল্যান্ডস এবং সমারসেটে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর