Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গাছের সঙ্গে ধাক্কা খেয়েদুমড়ে-মুচড়ে গেলো ট্রেনের ইঞ্জিন 

ডেস্ক সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের সঙ্গে ধাক্কা লাগায় কালনি এক্সপ্রেস ট্রেনের সামনের লোকোমোটিভ ইঞ্জিনের সম্মুখভাগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো যাত্রী হতাহত হননি। ট্রেনটি কিছু সময় বিলম্বের পর পুনরায় যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার সময় ঝড়ে হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এর ফলে ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ট্রেন চলাচলের পথের পাশে ঝুঁকিপূর্ণ প্রায় ৪৮টি গাছ কাটার জন্য বন বিভাগকে বহু বছর ধরে লিখিত আবেদন করা হলেও বন বিভাগ নানা অজুহাতে গাছ কাটছে না। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর