Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট রেঞ্জে চালু হলো পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা

ডেস্ক সংবাদ

সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় আজ রবিবার (১ জুন) থেকে পূর্ণাঙ্গ অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। এর ফলে এখন আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার প্রয়োজন নেই—নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জিডি করতে পারবেন।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণ ও ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে কেবল হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়ের জিডি অনলাইনে করা যেত। তবে এবার পুরোপুরি সব ধরণের সাধারণ ডায়েরি অনলাইনে করার সুযোগ চালু হলো।

কীভাবে করবেন অনলাইন জিডি?
অনলাইন জিডি করতে হলে প্রথমে ব্যবহারকারীকে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ঘরে বসেই জিডি করা যাবে।

সহায়তা প্রয়োজন?
জিডি করতে গিয়ে কেউ কোনো ধরনের সমস্যায় পড়লে, পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক পরিচালিত ২৪ ঘণ্টা খোলা হটলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এআইজি ইনামুল হক আরও জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায়ও এই সেবা চালু করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর