Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হজ নিয়ে ভুয়া বিজ্ঞাপনে সৌদিতে দুই প্রবাসী গ্রেফতার

ডেস্ক সংবাদ

হজ সম্পর্কিত ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে সৌদি আরব কর্তৃপক্ষ দুই প্রবাসীকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের কাছ থেকে নগদ টাকা ও জাল কুপন জব্দ করা হয়েছে।

সৌদির হজ ও ওমরাহ প্রসিকিউশন বিভাগ জানায়, তারা হজযাত্রীদের প্রতারিত করার উদ্দেশ্যে জাল কুরবানির কুপন বিক্রি করছিল। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। তারা কারাদণ্ড, জরিমানা এবং অবৈধ আয় বাজেয়াপ্তসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে পারেন।

প্রসিকিউশন বিভাগ বলেছে, হজযাত্রীদের শোষণ ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে তারা এবং এমন প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণকে শুধুমাত্র সরকার অনুমোদিত নিয়ম মেনে চলার এবং ভুয়া বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে মে মাসের শুরুতে এক ইন্দোনেশিয়ান প্রবাসীকে অনলাইনে ভুয়া হজ বিজ্ঞাপন ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?

সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি

পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর

ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি

এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর