Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বিভাগের সড়কে এক মাসে প্রাণ হারিয়েছেন ৩৪ জন

ডেস্ক সংবাদ

সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের মে মাসে বিভাগজুড়ে ৩৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন, আহত হয়েছেন আরও ৮২ জন।

মঙ্গলবার (৩ জুন) “নিরাপদ সড়ক চাই” (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১১ জন পথচারী, ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪ জন সিএনজি ও লেগুনার চালক ও যাত্রী, ২ জন গাড়ি উল্টে এবং ৫ জন বৈদ্যুতিক খুঁটি বা গাছের সঙ্গে ধাক্কায় মারা যান। দুর্ঘটনায় মোট ৯ জন চালকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। সেখানে মে মাসে ১৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ২৭ জন। হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হন এবং সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হন।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, স্থানীয় পাঁচটি দৈনিক, জাতীয় দুটি দৈনিক, বিভিন্ন অনলাইন পত্রিকা ও নিসচার সিলেট শাখার তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর