Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইশরাক সমর্থনে নগর ভবনে অবস্থান, বন্ধ সেবা কার্যক্রম

ডেস্ক সংবাদ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা ও ইশরাক অনুসারীরা। এ অবস্থানের ফলে আজও নগর ভবনের সকল সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সকালে গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। কর্পোরেশনের বিভিন্ন বিভাগের গেটেও তালা মেরে রাখায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের ফিরতে হচ্ছে খালি হাতে। মূল ভবনের সিঁড়িতে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা একের পর এক স্লোগানে মুখর রাখেন পুরো এলাকা—
“ইশরাক ভাইয়ের শপথ চাই”, “মেয়র নিয়ে টালবাহানা চলবে না”, “নগরপিতা ইশরাক ভাই” ইত্যাদি।

আন্দোলনে অংশ নিয়েছেন ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ এবং ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকপন্থি বিভিন্ন শ্রেণির কর্মী-সমর্থক। নগর ভবনের চত্বরজুড়ে চলছে তাদের ঢোল-বাদ্যসহ মিছিল ও স্লোগান।

টানা ২০ দিন ধরে বন্ধ সেবা

নগর ভবন সূত্র জানায়, গেল ১৫ মে থেকে এই আন্দোলনের কারণে কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। বিশেষ করে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স নবায়ন, ট্যাক্স সংক্রান্ত কার্যক্রম ও পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আজ নগর ভবনে যাচ্ছেন ইশরাক

আন্দোলনকারীদের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি ইশরাক হোসেনকে শপথ নিতে না দিয়ে সরকার গড়িমসি করছে। তারা শপথ কার্যক্রম দ্রুত সম্পন্ন না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।

এদিকে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগর ভবনে যাবেন বলে জানা গেছে ইশরাক হোসেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর