Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ঈদে সিলেটে পর্যটকের ভিড়ের সম্ভাবনা, তবে বন্যার শঙ্কা

ডেস্ক সংবাদ

আসন্ন ঈদুল আজহার ছুটিকে ঘিরে সিলেটের পর্যটন এলাকাগুলোতে বাড়তে পারে পর্যটকদের ভিড়। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে এরই মধ্যে বুকিংয়ের ব্যস্ততা দেখা যাচ্ছে। তবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যা পর্যটকদের আগমনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি বিবেচনায় গত রোববার গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। অন্যদিকে জাফলং, বিছানাকান্দি, রাতারগুলসহ অন্যান্য জায়গাগুলো এখনো খোলা রয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। তিনি জানান, অতিরিক্ত গাইড নিয়োগ, স্পটভিত্তিক রোডম্যাপ ও কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের ছুটিতে ২–৩ লাখ পর্যটক সিলেটে আসতে পারেন, যার ফলে ৫ থেকে ১০ কোটি টাকার পর্যটন বাণিজ্য হতে পারে।

তবে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের অভিযোগ, অব্যবস্থাপনা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা অনেক সময় পর্যটকদের নিরুৎসাহিত করছে। তাই পর্যটন কেন্দ্রের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

সব মিলিয়ে আবহাওয়া ভালো থাকলে ঈদের ছুটিতে সিলেট আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে—এমন আশা করছেন সংশ্লিষ্টরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর