Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সাদা পাথর পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে

ডেস্ক সংবাদ

বিরূপ আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদা পাথর পুনরায় খুলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকা সাদা পাথর পর্যটন স্পটের নিষেধাজ্ঞা আগামী ৬ জুন ২০২৫ থেকে তুলে নেওয়া হলো। উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পর্যটনকেন্দ্রটি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে এবং খেয়াঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গত ৩০ মে সাদা পাথর স্পটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

তৎকালীন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন স্পটটি পুনরায় খুলে দেওয়া হবে। অবশেষে আবহাওয়া স্থিতিশীল হওয়ায় এবং পানি নামার পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর