Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিসিক এলাকায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন

ডেস্ক সংবাদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ এবং সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল (৬ জুন) রাত ২টা থেকে আজ (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মীর নিরলস পরিশ্রমে সাড়ে ৭টার মধ্যেই পুরো কার্যক্রম শেষ করা হয়। এই সময়ে প্রায় ৬০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। কাজে অংশ নেয় ১২০টি ট্রাক, ভ্যান ও বিভিন্ন আধুনিক সরঞ্জাম। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্লিচিং পাউডারসহ নানা জীবাণুনাশক উপকরণও ব্যবহার করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিয়েছে সিটি করপোরেশন। ঈদের কয়েকদিন আগ থেকেই প্রতিটি ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, টিভি স্ক্রল এবং মসজিদের মাধ্যমে প্রচার চালানো হয়।

সিসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা এবং নগরবাসীর সক্রিয় সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। তবে যেহেতু আগামীকাল (৮ জুন) ও পরদিনও অনেকে কোরবানি দিতে পারেন, তাই সিটি করপোরেশনের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর