Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে সেনা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক সংবাদ

সিলেট নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট স্টেডিয়াম ক্যাম্পের অধিনায়ক মেজর মোবিন অর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী হকার্স মার্কেট এলাকার দুটি গুদাম চিহ্নিত করে। অভিযান শুরুর আগেই গুদাম মালিকরা সেনাবাহিনীর উপস্থিতি আঁচ করে পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা গুদামের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চুড়িদার ও থ্রি-পিসসহ অন্যান্য কাপড়ের পণ্য জব্দ করেন।

অভিযানে নেতৃত্বদানকারী মেজর মোবিন গণমাধ্যমকে জানান, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। তিনি বলেন, “জব্দকৃত পণ্যের তালিকা তৈরি ও মূল্য নির্ধারণ শেষে তা বিজিবির কাছে হস্তান্তর করা হবে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।”

সৈনিক আব্দুল হামিদ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর আগেভাগেই পেয়ে অবৈধ ব্যবসায়ীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা যায়নি।”

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর