Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হজ শেষে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন হাজি

ডেস্ক সংবাদ

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ হাজার ৫৯৫ জন।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে এ তথ্য নিশ্চিত করেছে হজ হেল্প ডেস্ক। এ তথ্য এসেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব)–এর যৌথ প্রতিবেদনে।

হজ হেল্প ডেস্ক জানায়, মোট ৯৩টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজিরা দেশে পৌঁছেছেন। এদের মধ্যে

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪,১৮২ জন,

  • সৌদি এয়ারলাইনস ১৫,৪৫৮ জন, এবং

  • ফ্লাইনাস এয়ারলাইনস ফিরিয়ে এনেছে ৬,৯৬১ জন হাজিকে।

হজে গিয়ে ৩২ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে ৩২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে

  • মক্কায় মারা গেছেন ২১ জন,

  • মদিনায় ১০ জন এবং

  • আরাফায় মারা গেছেন ১ জন।

হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন, যার প্রথমটি ছিল সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’, যা ৩৭৭ জন হাজিকে নিয়ে সকাল ১০টা ৫৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইটটি নির্ধারিত রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর