Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক সংবাদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সুজিয়া বেগম (পিতা: সুরুজ আলী), যিনি দুবাই প্রবাসী মোখতার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটে বুধবার (২৫ জুন) ভোর ৫টার দিকে বারহাল ইউনিয়নের মাইজগ্রামে। নিহতের পরিবারের সদস্যরা জানান, ভোরে ঘরে রক্তাক্ত অবস্থায় সুজিয়ার গলাকাটা মরদেহ দেখতে পান তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “পরিবারের দাবি, সুজিয়া বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মরদেহে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই।”

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর