Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা

ডেস্ক সংবাদ

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খাঁন সামি অভিযোগ করেছেন, তার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। সেখানে তিনি জানান, কিছু প্রতারক তার নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের ফোন করছে। তারা অনৈতিক সুবিধা চেয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টাও করছে বলে তার কাছে তথ্য এসেছে।

সায়ের স্পষ্ট করে বলেন, তিনি মাত্র একটি সরাসরি মোবাইল নম্বর এবং দুটি WhatsApp ও দুটি সিগন্যাল আইডি ব্যবহার করেন। এগুলো হলো:

  • সরাসরি ও WhatsApp: +447796101276

  • কেবল WhatsApp: +447457404238

  • সিগন্যাল আইডি: ZSK.01 ও +36707723819

তিনি আরও জানান, সাধারণ যোগাযোগের জন্য যে ই-মেইলটি ব্যবহার করেন, তা তার ফেসবুক প্রোফাইলে উল্লেখ আছে। এছাড়াও, তার অফিসিয়াল কাজে ব্যবহৃত ই-মেইল ঠিকানাগুলো তিনি ফেসবুক পোস্টের কমেন্টে পিন করে দিয়েছেন। ব্যক্তিগত ই-মেইল তিনি শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করেন।

সায়ের আরও বলেন, তার একমাত্র সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো—এক্স (সাবেক টুইটার), লিংকডইন ও মাকর‍্যাক—ফেসবুকের ‘About Me’ অংশে দেওয়া আছে। এসব ছাড়া তার আর কোনো যোগাযোগের মাধ্যম নেই।

তিনি সতর্ক করে বলেন, যদি কেউ এসব নির্ধারিত মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে যোগাযোগ করে দাবি করে যে সে ‘জুলকারনাইন সায়ের খাঁন সামি’, তাহলে সে নিশ্চয়ই ভুয়া ও প্রতারক। তিনি কখনো কারও কাছ থেকে অনৈতিক কোনো দাবি করেন না এবং ভয়ভীতি দেখান না। তার কোনো প্রতিনিধি বা ব্যক্তিগত সহকারীও নেই।

সবশেষে তিনি সবার প্রতি অনুরোধ জানান, যদি কেউ এ ধরনের প্রতারণামূলক আচরণ করে, তাহলে তাকে ধরে স্থানীয় নিরাপত্তা সংস্থাকে জানাতে। এসব কর্মকাণ্ডের জন্য তিনি কোনোভাবেই দায়ী থাকবেন না বলে সাফ জানিয়ে দেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর