Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

ডেস্ক সংবাদ

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) দলের পাশে আর ‘নৌকা’ প্রতীকটি নেই।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো?” তিনি প্রশ্ন তোলেন, “কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই মার্কা সংরক্ষিত রাখা হয়েছে?”

বর্তমানে ইসির তথ্য অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে মোট ৬৯টি নির্বাচনী প্রতীক রয়েছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা ১০০-এর বেশি করার পরিকল্পনা করছে কমিশন। এতে নতুন প্রতীক যুক্ত হওয়ার পাশাপাশি কিছু পুরোনো প্রতীক বাদ দেওয়া হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর