Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে মসজিদের সামনে ইঁদুর ছেড়ে দেওয়ায় ব্যক্তিকে কারাদণ্ড

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের শেফিল্ড শহরে একটি মসজিদের বাইরে ইচ্ছাকৃতভাবে বন্য ইঁদুর ফেলে দিয়ে ভিডিও ধারণ করার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযুক্ত ব্যক্তি ৬৬ বছর বয়সী এডমন্ড ফাওলার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, শেফিল্ড গ্র্যান্ড মসজিদের বাইরে ফাওলার নিজের গাড়ির পেছন থেকে ইঁদুরগুলো ছেড়ে দেন এবং পুরো ঘটনাটি ভিডিও করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ইঁদুরগুলো মসজিদের বেড়া পেরিয়ে ভিতরে প্রবেশ করছে।

জানা গেছে, মে থেকে জুন মাসের মধ্যে ফাওলার অন্তত তিনবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে ‘বর্ণবাদী হয়রানি’র চারটি অভিযোগ আনা হয়।

শেফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে এসব অভিযোগে ফাওলার দোষী সাব্যস্ত হন। আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড দেয় এবং মুক্তির পর পরবর্তী ১৮ মাস তাকে মসজিদের কাছাকাছি যেতে নিষিদ্ধ করে।

শেফিল্ড গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে মসজিদে আসতে এখন ভয় পাচ্ছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর